শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

আয়ারল্যান্ড সিরিজে টেস্টের দল ঘোষণা, বাদ এনামুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আয়ারল্যান্ড সিরিজে টেস্টের দল ঘোষণা, বাদ এনামুল

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। মঙ্গলবার ওই সিরিজের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

দলে আছেন ওয়ানডে এবং টি–২০ ফরম্যাটে বাজে সময় পার করা ব্যাটার জাকের আলী। তিনি ৬ টেস্টের ১১ ইনিংসে চারটি ফিফটি করেছেন। ‘এ’ দলের এশিয়া কাপের দলে থাকায় মাহিদুল ইসলাম অঙ্কন নেই দলে।

পেস বোলিং বান্ধব দল দিয়েছে বাংলাদেশ। চার পেসার হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন ও খালেদ আহমেদকে রাখা হয়েছে দলে। স্পিন আক্রমণে তাইজুল ইসলাম ও মেহেদী মিরাজের সঙ্গে আছেন হাসান মুরাদ।

বাংলাদেশ ১১ নভেম্বর সিলেটে সিরিজের প্রথম টেস্ট খেলবে। সব ঠিক থাকলে মুশফিকুর রহিম ওই টেস্ট দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলবেন। ম্যাচে নামার আগে মুশফিক এনসিএলের দ্বিতীয় রাউন্ডে সেঞ্চুরি করেছেন।

বাংলাদেশের টেস্ট দল: নাজমুল শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন, হাসান মুরাদ।