শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ: শ্রাবণ

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ: শ্রাবণ
গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

 

২৩ বছরের অপেক্ষা ঘুচিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের কাছে ১–০ গোলে হেরে সেই স্বপ্ন শেষ হয়েছে সেমিফাইনালেই। আর এই হারের দায় নিজ কাঁধে নিয়েছেন তরুণ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

ম্যাচের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে শ্রাবণ। গোল হজমের জন্য তাঁকেই দায়ী করছেন অনেকে।

রবিবার (১৫ নভেম্বর) ফেসবুক পোস্টে জাতির কাছে ক্ষমা চেয়েছেন এই ফুটবলার।

পোস্টে তিনি লিখেন, ‘গত রাতে আপনাদের সবার সঙ্গে আনন্দে মেতে ওঠার স্বপ্ন দেখেছিলাম। ভাবিনি, আজ ভারাক্রান্ত হৃদয়ে এসব কথা লিখতে হবে। একটি অনাকাঙ্ক্ষিত ভুল সবকিছু বদলে দিয়েছে।‘

তিনি আরও লিখেন, ‘জানি, এতে কতটা হতাশা তৈরি হয়েছে। এই ঘটনা আমার জন্য বেদনাদায়ক এক শিক্ষা হয়ে থাকবে। সতীর্থ, কোচ এবং দেশের প্রতিটি সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ।‘

সেমিফাইনালে একের পর এক সেভ দিয়ে বাংলাদেশকে ম্যাচে রেখেছিলেন শ্রাবণ। শেষমেশসেই মেহেদী হাসান শ্রাবণই বনে গেলেন খলনায়ক।

৮৫ মিনিট পর্যন্ত অন্তত ৩টি সেভ দিয়েছিলেন শ্রাবণ। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত এই সেভগুলোই বাংলাদেশের আশা বাঁচিয়ে রেখেছিল। মনে হচ্ছিল, ম্যাচের ভাগ্য হয়তো অতিরিক্ত সময়েই ঠিক হবে। কিন্তু তখনই এক মুহূর্তের ভুলে সব বদলে যায়। তার একটি লং থ্রো গিয়ে পড়ে প্রতিপক্ষের পায়ে। সেই সুযোগে আবদুল সামাদ গোল করেন।

এতে স্বাগতিকদের স্বপ্ন ভেঙে প্রথমবারের মতো সাফ ফাইনালে ওঠার আনন্দে মাতে পাকিস্তান। আর বাংলাদেশের ভাগ্যে জোটে হতাশা ও আক্ষেপ।