শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

আমরা নিজেদের নামে টিভি চ্যানেলের আবেদন করবো; পাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আমরা নিজেদের নামে টিভি চ্যানেলের আবেদন করবো; পাপন

টাইগারদের সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ সরাসরি সম্প্রচার করেনি দেশীয় কোনো টিভি চ্যানেল। সেই সিরিজ চলাকালীন সময়েই এই ব্যাপারে আলোচনা করতে শোনা যায় বিসিবিকে।

সোমবার (১২ জুন) নিজেদের বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, নিজেদের নামে টিভি চ্যানেলের জন্য আবেদন করবেন তারা।

পাপন বলেন, ‘খেলা দেখা নিয়ে বেশ সমস্যা হচ্ছে। ডিপিএলের সময় কেউ পার্টিসিপেট করেনা। শ্রীলঙ্কা, ইউএইর খেলা দেখায় আমাদেরটা দেখাতে আগ্রহী হয় না। আমরা বিসিবি টিভির জন্য আবেদন করবো। ইনশাআল্লাহ আমরা পেয়ে যাবো। পেয়ে গেলে আর খেলা দেখার জন্য অপেক্ষা করতে হবে না।’

আসন্ন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচটি টি–স্পোর্টস ও গাজী টিভি (জিটিভি) সরাসরি সম্প্রচার করবে। ডিজিটাল প্লাটফর্মেও দেখা যাবে এই ম্যাচ। টেলিভিশন চ্যানেলের পাশাপাশি দর্শকরা উপভোগ করতে পারবে ডিজিটাল প্লাটফর্ম র‍্যাবিটহোল অ্যাপ ও এর ওয়েবসাইটে।

 

ইমাম/দীপ্ত নিউজ