শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

আবারও সুপারব্র্যান্ডস স্বীকৃতি পেলো ‘স্বপ্ন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আবারও সুপারব্র্যান্ডস স্বীকৃতি পেলো ‘স্বপ্ন’
সুপারব্র্যান্ডস স্বীকৃতি পেলো ‘স্বপ্ন’

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের পর আবারও পুরস্কার জিতল দেশের সেরা সুপারশপ ব্র্যান্ড ‘স্বপ্ন’।

আগামী দুই বছরের জন্য সুপারস্টোর ক্যাটাগরিতে আবার স্বপ্নকে ‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ’ স্বীকৃতি দেওয়া হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২৩-২৪ সালের জন্য বাংলাদেশের সুপারব্র্যান্ডসমূহের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে ‘স্বপ্ন’র পক্ষে মূল মঞ্চে একসঙ্গে পুরস্কার গ্রহণ করেন ‘স্বপ্ন’র হেড অব বিজনেস, কোম্পানি গুডস সালাহ উদ্দিন মিছবাহ, হেড অফ বিজনেস (কমোডিটি) নিয়াজ মোর্শেদ, মিডিয়া অ্যান্ড পিআর ম্যানেজার মো. কামরুজ্জামান (মিলু) এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, প্রোমোশন অ্যান্ড ক্যাম্পেইন ম্যানেজমেন্ট মোহাম্মদ আনিসুল ইসলাম।

এর আগে সুপারব্র্যান্ডস বাংলাদেশের অধীনে ২০১৮ ও ২০২০-২১ সালের জন্য সুপারব্র্যান্ড হিসেবে পুরস্কার জেতে ‘স্বপ্ন’। এ ছাড়া, টানা সপ্তমবারের মতো সুপারশপ খাতে সেরা ব্র্যান্ড এবং টানা চতুর্থবারের মতো সারা দেশের সেরা ১০টি ব্র্যান্ডের একটি নির্বাচিত হয় ‘স্বপ্ন’।

এ ছাড়া, এশিয়ার ‘মার্কেটিং কোম্পানি অফ দ্য ইয়ার ২০২০’ নামে স্বীকৃত ‘ষষ্ঠ এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পুরস্কারও জেতে সুপারশপটি। জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো শক্তিশালী মোট ১৮টি দেশের শীর্ষস্থানীয় মার্কেটিং কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করে এ পুরস্কার অর্জন করে ‘স্বপ্ন’।