শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

আফগান সিরিজে অধিনায়ক জাকের, দলে ফিরলেন সৌম্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আফগান সিরিজে অধিনায়ক জাকের, দলে ফিরলেন সৌম্য

অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় সিরিজের জন্য দল ঘোষণা করেছেন বিসিবির নির্বাচকরা। দলে ফিরেছেন সৌম্য সরকার। ইনজুরিতে পড়া লিটন দাসের জায়গায় নেয়া হয়েছে তাকে।

এশিয়া কাপের সুপার ফোরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ইনজুরির কারণে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক লিটন। তার জায়গায় দলকে নেতৃত্ব দিয়েছিলেন জাকের আলী। আফগানদের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন জাকের।

বাংলাদেশের টি–টোয়েন্টি দল:
জাকের আলী (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, শেখ মাহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন,
সৌম্য সরকার।