আফগানদের বিপক্ষে ১৪২ রানের বড় জয় পাকিস্তানের

Avatar photoAl Amin & Avatar photoAdib Jamal

আফগানিস্তানকে ১৪২ রানে হারিয়ে, তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১০ তে এগিয়ে গেলো পাকিস্তান।

মঙ্গলবার (২২ আগস্ট) টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভারের মধ্যে ফখর জামান ও বাবরকে হারায় পাকিস্তান। পেসার ফজলহক ফারুকির আউটসুইঙ্গারে স্লিপে ধরা পড়েন ফখর। মুজিবের দারুণ ডেলিভারিতে বলের লাইন মিস করে বাবর এলবিডব্লিউ হন শূন্য রানে।

দারুণ কয়েকটি বাউন্ডারিতে ভালো কিছুর ইঙ্গিত দেন মোহাম্মদ রিজওয়ান। তবে ইনিংস টেনে নিতে পারেননি তিনি। ৪টি চারে ২২ বলে ২১ রান করা এই কিপার ব্যাটসম্যানকেও এলবিডব্লিউ করেন মুজিব।

মাঝে ৭০ বলে আসেনি কোনো বাউন্ডারি। একপ্রান্ত আগলে রাখা ইমাম প্রতিরোধের চেষ্টা করেন। ইমামের ৯৪ বলে ৬১ রানে ভর করে ৪৭ ওভার এক বলে ২০১ রানে অলআউট হয় পাকিস্তান।

জবাবে হারিস রউফের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি আফগান ব্যাটাররা। সর্বোচ্চ ১৮ রানের ইনিংস আসে রহমানউল্লাহ গুরবাজের ব্যাট থেকে। চারজন আফগান ব্যাটার ফিরেছেন শূণ্যতে। ছক্কাবিহীন ম্যাচে ১৯.২ ওভারে স্রেফ ৫৯ রানে থমকে যায় আফগানিস্তান।

পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন হারিস রউফ। শাহীন আফ্রিদি নেন দুই উইকেট।

 

 

আল আমিন/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More