শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

আফগানদের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন নাঈম-আফিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আফগানদের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন নাঈম-আফিফ

 

টেস্ট জয়ের দিনই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়ানডে দল এসেছে একাধিক বদল। সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন তিনজন। আফিফ হোসেনসহ ফিরেছেনও তিনজন।

ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান করে বিকল্প ওপেনারের জায়গা পেয়েছেন নাঈম শেখ। নাইম শেখের সঙ্গে ফিরেছেন আফিফ হোসেনও। এছাড়া চোটের জন্য সর্বশেষ সিরিজ না খেলে তাসকিন আহমেদ অনুমিতভাবেই ফিরে এসেছেন ১৫ সদস্যের স্কোয়াডে।

এদিকে, আসন্ন সিরিজের দল থেকে বাদ পড়েছেন আয়ারল্যান্ড সিরিজে খেলা তিন ক্রিকেটার। তারা হলেন– মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী রাব্বি, ওপেনার রনি তালুকদার ও পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী। এছাড়া আগেই জানা গিয়েছিল পবিত্র হজ পালন করতে যাওয়ায় এই সিরিজে থাকবেন না মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ও নাঈম শেখ।

 

আল /দীপ্ত সংবাদ