শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জীবনযাপন

আপনার দিনটি শুভ নাকি অশুভ? জেনে নিন রাশিফলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপনার দিনটি শুভ নাকি অশুভ? জেনে নিন রাশিফলে

আজকের দিন কেমন যাবে? প্রেম, কর্ম, স্বাস্থ্য, অর্থ—সবদিক থেকেই কি দিনটি শুভ? নাকি কিছু সতর্কতা অবলম্বন করা দরকার? দেখে নিন আজকের রাশিফল—

মেষ (২১ মার্চ–২০ এপ্রিল): কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আত্মবিশ্বাস বজায় রাখুন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে।

বৃষ (২১ এপ্রিল–২০ মে): আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভালো দিন। নতুন বিনিয়োগে লাভ হতে পারে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।

মিথুন (২১ মে–২০ জুন): প্রেম ও দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে। তবে ধৈর্য ধরে চললে সমস্যার সমাধান সম্ভব।

কর্কট (২১ জুন–২০ জুলাই): কর্মস্থলে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, তবে ধৈর্য ধরুন। আত্মীয়স্বজনের সঙ্গে ভালো সময় কাটবে।

সিংহ (২১ জুলাই–২১ আগস্ট): নিজের পরিকল্পনা গোপন রাখুন। প্রতিযোগিতামূলক কাজে সাফল্য আসতে পারে।

কন্যা (২২ আগস্ট–২২ সেপ্টেম্বর): কাজের চাপে শারীরিক ও মানসিক অবসাদ আসতে পারে। বিশ্রাম নিন ও স্বাস্থ্য সচেতন থাকুন।

তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর): সৃজনশীল কাজে অগ্রগতি হবে। নতুন বন্ধুত্ব হতে পারে। দিনটি আনন্দময় কাটবে।

বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর): পরিবারের কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। তবে ধৈর্য ধরলে সমস্যা মিটে যাবে।

ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর): অপ্রত্যাশিত কোনো খুশির খবর আসতে পারে। ভ্রমণের সুযোগ আসতে পারে।

মকর (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি): অর্থনৈতিক বিষয়ে সাবধানতা অবলম্বন করুন। পরিকল্পনা অনুযায়ী কাজ করুন।

কুম্ভ (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি): কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। তবে ব্যক্তিগত জীবনে কিছু অস্থিরতা থাকতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ): প্রেমের সম্পর্কে নতুন মোড় আসতে পারে। সৃজনশীল কাজে সাফল্য মিলবে।

 

নোট: এটি সাধারণ গণনা মাত্র, ব্যক্তিভেদো রাশিচক্র আলাদা হতে পারে।

 

ইএ