শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

আত্মজীবনীতে সবচেয়ে ব্যক্তিগত তথ্য প্রকাশ করার ঘোষণা মালালার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আত্মজীবনীতে সবচেয়ে ব্যক্তিগত তথ্য প্রকাশ করার ঘোষণা মালালার
নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। ছবি: সংগৃহীত

নিজের একটি নতুন আত্মজীবনীমূলক বই লেখার কাজ করছেন বলে জানিয়েছেন, নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। আর এ বইয়ে নিজের জীবনের সবচেয়ে ব্যক্তিগত তথ্য প্রকাশের ঘোষণা দিয়েছেন মালালা। 

সোমবার (১৭ এপ্রিল) নতুন আত্মজীবনীর ব্যাপারে গত সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন মালালা। সেখানে তিনি লিখেছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমি নতুন বইয়ের ওপর কাজ করছি।’ এখনও বাইটির নাম ঠিক করা হয়নি এবং প্রকাশের কোনো তারিখও নির্ধারণ করা হয়নি।

২০১৩ সালে ‘আই অ্যাম মালালা’ নামের আত্মজীবনী প্রকাশ করেছিলেন মালালা। যা বিশ্বের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ বিক্রীত আত্মজীবনীর স্থানে জায়গা করে নিয়েছিল। মালালা তার ঘোষণায় জানিয়েছেন, গত কয়েক বছরে তার জীবনে ‘অসাধারণ পরিবর্তন এসেছে’–যার মধ্যে রয়েছে ‘স্বাধীনতা, জীবনসঙ্গী এবং নিজেকে’ খুঁজে পাওয়ার বিষয়টি।

নারী অধিকারকর্মী মালালা যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দর্শন, রাজনীতি এবং অর্থনীতির ওপর স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তিনি ২০২১ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের জেনারেল ম্যানেজার আসের মালিককে বিয়ে করেন।

২০১৪ সালে নোবেল পুরস্কারের ইতিহাসে সবচেয়ে কম বয়সে শান্তি পুরস্কার জেতেন মালালা। নিজ দেশ ও জন্মস্থান পাকিস্তানে থাকা অবস্থায় নারী শিক্ষার পক্ষে কাজ করতেন তিনি। এতে তার ওপর ক্ষুব্ধ হয় সশস্ত্র গোষ্ঠীর কিছু সদস্য। তিনি যাতে নারী শিক্ষার পক্ষে আর কাজ না করতে পারেন, সে জন্য তার ওপর ২০১২ সালে গুলি ছোড়ে ওই সশস্ত্র গোষ্ঠীর কয়েকজন সদস্য।

সুত্র: খবর জিও নিউজ

 

এফএম/দীপ্ত সংবাদ