শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ধর্ম

আজ মহাঅষ্টমী, হবে কুমারী পূজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আজ মহাঅষ্টমী, হবে কুমারী পূজা

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার অষ্টমী আজ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য–এই পাঁচ নৈবেদ্যে পূজিত হবেন দেবীদুর্গা।

মহাঅষ্টমীর মূল আকর্ষণ হলো কুমারী পূজা। রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠে প্রতি বছরই আড়ম্বরপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে কুমারী পূজা উদযাপন করেন হাজারো সনাতন ধর্মাবলম্বী।

রামকৃষ্ণ মিশন সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টায় এ বছরের কুমারী পূজা হবে এবং শেষ হবে দুপুর ১টায়।

মহাঅষ্টমী পূজা শুরু হয় সকাল ৬টা ১০ মিনিটে। আজ পুষ্পাঞ্জলি হবে সকাল সাড়ে ১০টায় এবং মধ্যাহ্ন প্রসাদ দুপুর ১২টায়। আর মহাঅষ্টমী উপলক্ষে সন্ধিপূজা হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে এবং সমাপন সন্ধ্যা ৭টা ১ মিনিটে।