আজ বিশ্ব বয়ফ্রেন্ড দিবস

Sakib Zaman Potraitসাকিব জামান

ব্যস্ত জীবনের নানা টানাপোড়েন আর কোলাহলে প্রিয় মানুষটির অবদান অনেক সময় আড়ালেই থেকে যায়। সেই অঘোষিত সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা, দায়িত্ববোধ ও ভালোবাসা প্রকাশের বিশেষ বার্তা নিয়ে আজ ৩ অক্টোবর বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে ‘বিশ্ব বয়ফ্রেন্ড দিবস’।

কোনো প্রাতিষ্ঠানিক বা রাষ্ট্রীয় স্বীকৃতি না থাকলেও বর্তমানে দিবসটি উদযাপনে মূল ভূমিকা রাখছে সামাজিক যোগাযোগমাধ্যম। ইতিহাস ঘেঁটে জানা যায়, ২০১৪ সালের দিকে সোশ্যাল মিডিয়ায় দিনটির অবতারণা ঘটে। পরবর্তীতে ২০১৬ সাল থেকে এটি ব্যাপক জনপ্রিয়তা পেতে শুরু করে। মূলত ১ আগস্ট পালিত ‘গার্লফ্রেন্ড দিবস‘

আজ সকাল থেকেই ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোতে দেখা মিলছে প্রিয় মানুষের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি, ভিডিও ও আবেগঘন লেখা। অনেকেই সম্পর্কের শুরুর দিকের স্মৃতি ফিরিয়ে এনে তৈরি করছেন বিশেষ ভিডিও বার্তা। অন্যদিকে, যারা সম্পর্ক গোপন রাখতে চান, তারা ছায়া বা হাতের ছবির মতো প্রতীকী দৃশ্যে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন। যুগলদের পাশাপাশি একক বা ‘সিঙ্গেল’ ব্যবহারকারীদের মজাদার মিম ও ঠাট্টামূলক পোস্টের মাধ্যমে অনলাইন আঙিনা এখন বেশ সরগরম।

সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, পুরুষরা সাধারণত নিজেদের মানসিক অনুভূতি বা কষ্টের কথা সহজে প্রকাশ করেন না। সম্পর্কের প্রতি তাদের যত্ন ও নিষ্ঠাও অনেক সময় অলক্ষিত থেকে যায়। সেই জায়গা থেকে এ ধরনের একটি দিন তাদের মানসিক তৃপ্তি দিতে পারে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More