শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জীবনযাপন

আজ বন্ধুকে টাকা ফেরত দেওয়ার দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আজ বন্ধুকে টাকা ফেরত দেওয়ার দিন

বন্ধুত্ব হলো মানুষের মধ্যে পারস্পরিক বিশেষ সম্পর্ক। ওয়ার্ল্ড হ্যাপিনেস ডেটাবেজ গবেষণায় দেখা গেছে যে, ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণে মানুষ সুখী হয়। বন্ধুত্ব মানে একে অন্যের সুখে–খুশিতে লাফিয়ে ওঠা একে অন্যের দুঃখে পাশে দাঁড়ানোর, মন খুলে কথা বলা, হেসে গড়াগড়ি খাওয়া আর চূড়ান্ত পাগলামি করা। বন্ধুত্ব কোনো বয়স মেনে হয় না, ছোট–বড় সবাই বন্ধু হতে পারে।

তবে এই বন্ধুত্বের সম্পর্কের মাঝেও অনেক সময় ফাটল দেখা যায়। সেটা বিভিন্ন কারণে হতে পারে। অনেক সময় বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে যদি তা ফেরত না দেওয়া হয় তখন এই সুন্দর সম্পর্কটা মলিন হয়ে যায়। এছাড়া সময় মতো ধারের টাকা পরিশোধ না করায় বন্ধুত্বের মধ্যে দূরত্ব বা ভুল–বোঝাবুঝির তৈরি হয়।

তবে সেই দূরত্ব দূর করার সুযোগ রয়েছে, আজ (১৭ অক্টোবর) বন্ধুকে টাকা ফেরত দেওয়ার দিন।

টাকার কারণেই অধিকাংশ বন্ধুত্ব নষ্ট হয়, টাকা ধার নেওয়ার কারণে কিংবা ধারের টাকা কখনও ফেরত না পাওয়ার কারণে। এ সমস্যা সমাধানের উপায় হিসেবে প্রত্যেক বছরের ১৭ অক্টোবরকে ‘ন্যাশনাল পে ব্যাক এ ফেন্ড’ হিসেবে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবছর এদিনে দিনটি পালন করছে দেশটি।

 

আল/ দীপ্ত সংবাদ