শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আজ পঞ্চগড়মুক্ত দিবস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আজ পঞ্চগড়মুক্ত দিবস

আজ পঞ্চগড়মুক্ত দিবস। ১৯৭১ সালের ২৯ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে বীর মুক্তিযোদ্ধারা এলাকাটি দখলমুক্ত করেন। ওইদিনই সেখানো ওড়ানো হয় লাল-সবুজের পতাকা।

১৯৭১ সালের ১৭ এপ্রিল পঞ্চগড় দখল করে নেয় পাকিস্তানি সেনারা। পুড়িয়ে দেওয়া হয় শহরের বিভিন্ন এলাকা। চালানো হয় গণহত্যা। মুক্তিযুদ্ধে ৬ নম্বর সেক্টরের অর্ন্তভুক্ত ছিল পঞ্চগড়। ওই এলাকায় ৭টি কোম্পানির অধীন, মুক্তিযোদ্ধাদের ৪০টি ইউনিট দখলদার বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলে।

২৯ নভেম্বর পিছু হটতে বাধ্য হয় পাকিস্তানি বাহিনী। এরপরই ওড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। মাতৃভূমি রক্ষার লড়াইয়ের স্মৃতি ধরে রাখতে জাদুঘর নির্মাণের কথা জানালেন জেলা প্রশাসক। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।