শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
পরিবেশ

আজ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আজ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা বেড়েছে

 

সারা দেশে আজ সোমবার শীতের তীব্রতা কিছুটা কমেছে। সকালে বিভিন্ন জায়গায় সূর্য দেখা দেওয়ায়, তাপমাত্রা বেড়েছে।

দিনাজপুরে সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গত দুই দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়লেও, কুয়াশা এখনো কাটেনি। এতে ব্যাহত হচ্ছে জনজীবন। কুয়াশার কারণে নষ্ট হচ্ছে শাক–সবজির ক্ষেত। ঘন কুয়াশা উপেক্ষা করে, কাজে যাচ্ছেন খেটে খাওয়া মানুষ।

পঞ্চগড়ের তেতুঁলিয়ায় সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর দক্ষিণের জেলা পটুয়াখালীতে ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

 

এসএ/দীপ্ত নিউজ