শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ধর্ম

আজ দুর্গোৎসবের মহাসপ্তমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আজ দুর্গোৎসবের মহাসপ্তমী

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ (শনিবার ২১ অক্টোবর)। হিন্দু শাস্ত্রমতে মহাসপ্তমীতে দেবীর পূজা হয় ষোল উপাদানে।

এছাড়া সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদানও করা হয়। একই সঙ্গে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা। এ সময় পূজারীরা প্রতিমার সামনে বসে মায়ের মুখ দর্শন করন।

রাজধানীর পাশাপাশি এখন উৎসবমুখর সারাদেশের মন্ডপগুলো। সেখানে বাজছে ঢাক ও কাঁসর।

ফুল, ধূপ ও আগর সৌরভ ছড়াচ্ছে। একপাশে প্রদীপ ও মোমবাতি জ্বলছে।

আগামীকাল রবিবার (২২ অক্টোবর) মহাষ্টমী।

মহানগর পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, দুর্গোৎসবের অষ্টমীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুভেচ্ছা বিনিময় করবেন।

সোমবার (২৩ অক্টোবর) মহানবমী ও মঙ্গলবার (২৪ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে বিদায় নেবেন দুর্গা।

 

এসএ/দীপ্ত নিউজ