শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

আজারবাইজান সীমান্তে তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২০ সেনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আজারবাইজান সীমান্তে তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২০ সেনা

জর্জিয়া–আজারবাইজান সীমান্তের কাছে তুরস্কের একটি সামরিক কার্গো বিমান সি–১৩০ বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ২০ জন সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) আজারবাইজানের গাঞ্জা শহর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে পড়ে এবং জর্জিয়ার সিগনাঘি এলাকায় দুর্ঘটনার শিকার হয়।

বুধবার (১২ নভেম্বর) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার জানান, নিহত সেনাদের শহিদ হিসেবে ঘোষণা করা হয়েছে। তুরস্ক ও জর্জিয়ার যৌথ তদন্তকারী দল ইতোমধ্যে ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। এছাড়া বিমানের নির্মাতা মার্কিন প্রতিরক্ষা কোম্পানি লকহিড মার্টিনও তদন্তে সহযোগিতা করছে।

স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওচিত্রে দেখা যায়, বিমানটি আকাশে উঠে হঠাৎ করে আগুন ধরে যায় এবং কালো ধোঁয়ার বিশাল মেঘ তৈরি করে মাটিতে বিধ্বস্ত হয়। চারদিকে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ।

এটি ২০২০ সালের পর তুরস্কের সবচেয়ে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনা বলে বিবেচিত হচ্ছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি আজারবাইজান, জর্জিয়া, কাতার, ইরান, মিশরসহ বিভিন্ন দেশ এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটেও শোক জানিয়েছেন।

উল্লেখ্য, লকহিড মার্টিন নির্মিত চার ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সি–১৩০ হারকিউলিস বিমান বিশ্বের বহু দেশের সেনাবাহিনীতে সৈন্য ও মালামাল পরিবহনে ব্যবহৃত হয়ে আসছে।

সূত্র: আল–জাজিরা