শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

আজারবাইজানের সামরিক অভিযান, নিহত ২০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আজারবাইজানের সামরিক অভিযান, নিহত ২০০

 

আজারবাইজানের সন্ত্রাসবিরোধী অভিযানে নাগোর্নো–কারাবাখে ২০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারশতাধিক মানুষ।

বার্তাসংস্থা আল জাজিরা নাগোর্নো–কারাবাখের বিচ্ছিন্নতাবাদী এক কর্মকর্তার বরাতে জানায়, বুধবার দিনভর আজারবাইজানের সামরিক অভিযান চলে। এতে নাগোর্নো–কারাবাখের শতাধিক মানুষ নিহত হয়েছেন।

আরও জানায়, নিহতদের মধ্যে ৫ শিশুসহ বেসামরিক নাগরিক ছিল। নাগোর্নো–কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ বলে স্বীকৃত। এ নিয়ে বহু বছর ধরে আর্মেনীয় জাতিগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলটি নিয়ে দুই দেশের মধ্যে সংঘাত চলছে।

এদিকে, এ অভিযানের তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ হয়েছে আজারবাইজানের রাজধানী ইয়েরাভানে। তারা প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগের দাবি জানান।

 

এসএ/দীপ্ত নিউজ