দীপ্ত নিউজ
জাতীয়

আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ

কারিগরি ত্রুটির কারণে রাজধানীর আগারগাঁও–মতিঝিল রুটের মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। আজ সকাল ৯টা ৪০ মিনিটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ফেসবুকে ডিএমটিসিএল ভেরিফায়েড পেজে এ তথ্য জানানো হয়।

ডিএমটিসিএল জানিয়েছে, ‘অনিবার্য কারণবশত সকাল ৯টা ৪০ মিনিট হতে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে।’

ডিএমটিসিএলেউপ–মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভুইয়া বলেন, ‘মেট্রোরেল চলাচল বন্ধ হয়েছে সাময়িকভাবে। তবে কোন ধরনের কারিগরি ত্রুটির জন্য এটা হলো, তা নিশ্চিত হতে পারিনি।’

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।