শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

আগামী মাসেই ঢাকা স্টেডিয়াম পাবার আশা বাফুফে’র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আগামী মাসেই ঢাকা স্টেডিয়াম পাবার আশা বাফুফে’র

সংস্কার শেষে আগামী মাসেই ঢাকা স্টেডিয়াম বুঝে পাচ্ছে বাফুফে। স্টেডিয়াম পরিদর্শন শেষে বুধবার (৯ এপ্রিল) দুপুরে একথা জানিয়েছেন বাফুফে সহ–সভাপতি ফাহাদ করিম।

মাঠ বুঝে পাওয়ার পরই নতুনভাবে গঠন করা হবে গ্রাউন্ডস কমিটি। অন্য যেকোনো বারের চেয়ে এবার দেখভালের বিষয়টিও আলাদা গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

দর্শকের আসনসারিতে রঙিন চেয়ার, উপরে দেয়া শেড। বসানো হয়েছে অত্যাধুনিক জায়ান্ট স্ক্রিন। তাতে নামের সঙ্গে সঙ্গে ঢাকা স্টেডিয়ামের চিত্রটাই পাল্টে গেছে। কিন্তু যেখানে বল দখলের লড়াই হবে, সেই মূল মাঠের অবস্থা এখনও সেরা বলা যাবে না।

২০২১ সালে ৯৮ কোটি টাকা বাজেটে শুরু হওয়া সংস্কার কাজ, শেষ হওয়ার কথা ছিলো ২০২২ সালের জুনে। পরে সময় বাড়ানোর পাশাপাশি বেড়ে যায় খরচের অঙ্ক। সবশেষ ৫৭ কোটি টাকা বাড়িয়ে মোট ১৫৫ কোটি টাকায় ২০২৪ সালের জুনে এবং পরে ডিসেম্বরে প্রকল্প শেষের সময় ধরা হয়। ক্যালেন্ডারের পাল্টে গেলেও এখনো শেষ হয়নি কাজ।

বুধবার বাফুফে কর্তারা স্টেডিয়াম পরিদর্শনে যান। গ্যালারি, স্পেনের মাদ্রিদ থেকে আনা ফ্ল্যাডলাইট নিয়ে সন্তুষ্ট হলেও, ফুটবল পিচটা নিয়ে এখানো স্বস্তিতে নেই তারা।

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের মিশনে বাংলাদেশ ফুটবল দল শিলংয়ে ভারতের সাথে ড্র করে ঝুলিতে পুরেছে এক পয়েন্ট। দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে প্রথম লেগে খেলবে হামজা–তপু‘রা। এই ম্যাচটিকে ঘিরে বাড়তি আয়োজনে বাফুফে।

জুনের আগে স্টেডিয়ামের পুরো দায়িত্ব বুঝে পাবে কি না বাফুফে, সেটা এখনও বড় প্রশ্ন হয়ে রয়েছে।

আল