বুধবার, মে ২০, ২০২৬
বুধবার, মে ২০, ২০২৬

আগামী বছরে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস: প্রতিমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জ্বালানি খাতে আমদানি নির্ভর কমিয়ে গ্যাস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে সরকার কাজ করছে। এরইমধ্যে সরকার কামতা২ ও তিতাসের তিনটিসহ মোট চারটি নতুন কূপ খনন কাজ শুরু করেছে। এই চারটি কুপের গ্যাস উৎপাদনের মাধ্যমে আগামী বছর জুনের মধ্যে ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারব।

বুধবার (২০ মে) দুপুরে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কামতা গ্যাস ফিল্ডে মূল্যায়নকামউন্নয়ন কূপ খনন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেন, নতুন করে চারটি কুপের গ্যাস উৎপাদনের মাধ্যমে আগামী বছর জুনের মধ্যে ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারব। এটি শুরু করতে পারলে যে সমস্ত কারখানা উৎপাদনের জন্য বসে আছে গ্যাসের অভাবে। বসে থাকা কারখানাগুলোকে আমরা যেমন গ্যাস সরবরাহ করতে পারব; যার মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থান হবে।

তিনি আরও বলেন, জ্বালানি আমদানি করতে গিয়ে বৈদেশিক মুদ্রার ওপর যে চাপ তৈরি হচ্ছে; সে চাপটাও কমে আসবে। এই প্রকল্প উদ্বোধনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার বাংলাদেশের জনগণকে এই বার্তায় দিতে চায় আমরা ধীরে ধীরে জ্বালানি ও বিদ্যুৎ খাতে আমদানি নির্ভরতা কমিয়ে এনে স্বাবলম্বী হব।

খনন উদ্বোধনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামানিক, পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান ও প্রজেক্টের পিডি প্রকৌশলী এ কে এম জসীম উদ্দিন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More