শিরোনাম
দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ
দীপ্ত নিউজ
ক্রিকেট

আক্ষেপ নিয়ে ফিরলেন মুশফিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আক্ষেপ নিয়ে ফিরলেন মুশফিক

টাইগারদের রানপাহাড়ে তুলে ব্যক্তিগত এক মাইলফলকের দিকেই ছুটছিলেন মুশফিকুর রহিম। তবে আক্ষেপটা নয় রানের। এই ৯ রানের জন্য হাতছাড়া করলেন ডাবল সেঞ্চুরি। দারুণ ব‍্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে ক‍্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দিনে ১৯১ রান করলেন মুশফিকুর রহিম। যা তার টেস্ট ক্যারিয়ারের ১১তম শতক।

স্কোর বোর্ডে বাংলাদেশের রান ৩৮১। তখনই সালমানের বলে খোচা মেরে দুই রান তুলে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরির মালিক হন মুশফিকুর রহিম।

২০০ বল খেলে ১২টি চারের মারে, তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। পাকিস্তানের মাঠে লাল বলের ক্রিকেটে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে সেঞ্চুরি করলেন অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার।

মুশফিক ছাড়িয়ে গেলেন ১০ সেঞ্চুরি করা তামিম ইকবালকে। টেস্টে দেশের সর্বোচ্চ ১২টি সেঞ্চুরি রয়েছে মুমিনুল হকের।

মুশফিক সবশেষ টেস্ট খেলেছিলেন গত বছরের ডিসেম্বরে। চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেননি। তবে ফিরেছেন ফেরার মতোই।

২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে দশম সেঞ্চুরির দেখা পান মুশফিকুর রহিম। রাওয়ালপিন্ডি টেস্টের আগে তার রান ছিল ৫ হাজার ৬৭৬। আর ওয়ানডেতে ৯ সেঞ্চুরিসহ রান ৭ হাজার ৭৯২।

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।