দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ফের আকাশসীমা বন্ধ করল ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফের আকাশসীমা বন্ধ করল ইরান
ছবি: সংগৃহীত

ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা পশ্চিম ইরানের আকাশসীমা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে।

শনিবার (২৩ মে) মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়ার পর এ ঘোষণা দেওয়া হয়।

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, তেহরানের ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের পশ্চিমাঞ্চলে অবস্থিত বিমানবন্দরগুলোতে সকল বেসামরিক ফ্লাইটের অনুমতি স্থগিত করা হয়েছে।

তেহরানের মেহরাবাদ ও ইমাম খোমেনি বিমানবন্দরের পাশাপাশি ইসফাহান ও ইয়াজদের বিমানবন্দরসহ সারাদেশে মাত্র ৮টি বিমানবন্দর চালু রয়েছে।

এমনকি সেই বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত দিনের আলোতে সীমাবদ্ধ করা হয়েছে, এবং বিমান সংস্থাগুলোকে প্রতিটি ফ্লাইটের জন্য বেসামরিক বিমান চলাচল সংস্থা থেকে নতুন করে অনুমোদন নিতে হচ্ছে।

অ্যাক্সিওস এবং সিবিএস নিউজ শুক্রবার (২২ মে) জানিয়েছে, মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন হামলা চালানোর কথা বিবেচনা করছে, অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ,ওয়াশিংটন থাকার জন্য তার সাপ্তাহিক কর্মসূচি পরিবর্তন করেছেন, যা পুনরায় সংঘাতে জড়িয়ে পড়ার জল্পনাকে আরও উস্কে দিয়েছে।

সূত্র: গালফ নিউজ

 

এসএ