শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

আকরামের রেকর্ড স্পর্শ করলেন বুমরাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আকরামের রেকর্ড স্পর্শ করলেন বুমরাহ

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৭ ওভার বল করে ৭৪ রানে ৫ উইকেট নেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। ৪৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ১৫তম বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন তিনি। এরমধ্যে বিদেশের মাটিতেই ১৩ বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন বুমরাহ।

এছাড়া এশিয়ার বোলারদের মধ্যে দক্ষিণ আফ্রিকা–ইংল্যান্ড–নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ইনিংসে সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়ার রেকর্ডে নাম লিখিয়েছেন বুমরাহ। এর ফলে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের রেকর্ড স্পর্শ করেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা–ইংল্যান্ড–নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে ৩২ ম্যাচ খেলে ১১বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন আকরাম। ওই চার দেশে ক্যারিয়ারের ৩৩ ম্যাচ খেলে ১১ বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করে আকরামের রেকর্ডে ভাগ বসিয়েছেন বুমরাহ।

একইসঙ্গে স্বদেশি কপিল দেবের রেকর্ড ভেঙ্গেছেন বুমরাহ। বিদেশের মাটিতে ভারতের হয়ে টেস্টের ইনিংসে সবচেয়ে বেশিবার পাঁচ বা ততোধিক উইকেট শিকারে কপিলকে টপকে গেছেন বুমরাহ।

বিদেশের মাটিতে ৬৬ ম্যাচে ১২ বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করেছেন কপিল। সেখানে ৩৪ ম্যাচে ১৩বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করেছেন বুমরাহ।

৬৯ ম্যাচে ১০ বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়ে এ তালিকায় তৃতীয় স্থানে আছেন লেগ স্পিনার অনিল কুম্বলে।