শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

আইসিসি র‍্যাঙ্কিং থেকে সরে গেলো সাকিবের নাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আইসিসি র‍্যাঙ্কিং থেকে সরে গেলো সাকিবের নাম

 

আইসিসি‘র সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে ওয়ানডে ও টি–টোয়েন্টি সংস্করণে নেই বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের নাম।

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার মতো র‍্যাঙ্কিংয়ের ধারাবাহিকতা ছিলো সাকিবেরও। আলাদাভাবে ব্যাটিং, বোলিংয়ে যে ক্রিকেটারই থাকুক, সপ্তাহ শেষে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষেই থাকতেন সাকিব। যদিও এখন এসব অতীত।

ভারতে বসে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান সাকিব, গেলো অক্টোবরে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরে, সাকিব শেষ টেস্ট খেলতে চাইলেও পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত আর খেলা হয়নি তার।

টেস্ট র‍্যাঙ্কিংয়ে সাকিবের নাম আছে তিন নম্বরে। শীর্ষে দুই ভারতীয় রবিন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন।

আল/ দীপ্ত