শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

আইসিসির ফেব্রুয়ারি সেরা ক্রিকেটার হ্যারি ব্রুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আইসিসির ফেব্রুয়ারি সেরা ক্রিকেটার হ্যারি ব্রুক
হ্যারি ব্রুক

ফেব্রুয়ারির সেরা ক্রিকেটারের মনোনয়নে ব্রুকের সঙ্গে ছিলেন ভারতের স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুড়াকেশ মোতি। আইসিসির ভোটিং একাডেমি ও দর্শকের বেশির ভাগ ভোট পড়েছে ব্রুকের পক্ষে। যে কারণে তিনি হয়েছেন আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার।

২৪ বছর বয়সী এই ব্যাটার গত ডিসেম্বরেও আইসিসির মাস সেরা ছিলেন।

ফেব্রুয়ারিতে সাউথ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট ও একটি ওয়ানডে খেলেছেন হ্যারি ব্রুক। সাউথ আফ্রিকার বিপক্ষে খেলা ওয়ানডেতে ৬ রানের বেশি করতে পারেননি। তবে নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে ছিলেন দুর্দান্ত। চার ইনিংসের তিনটিতেই পঞ্চাশ পেরিয়েছিলেন, যার মধ্যে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে খেলেছিলেন ১৭৬ বলে ১৮৬ রানের ইনিংস। ২৪ চার আর ৫ ছয়ে গড়া ইনিংসটি এসেছিল ইংল্যান্ড ২১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর।

মেয়েদের ক্রিকেটে ফেব্রুয়ারির সেরা হয়েছেন অ্যাশলি গার্ডনার।

 

আল/দীপ্ত