শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

আইফোনকে ‘টেক্কা দেওয়া’ কম দামে ৩ ফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আইফোনকে ‘টেক্কা দেওয়া’ কম দামে ৩ ফোন

নতুন আইফোনের দাম আকাশছোঁয়া হওয়ায় অনেকেই এখনও সেটি কেনার সামর্থ্য রাখেন না। যদিও আইফোন ১৭ বাজারে আসায় পুরনো মডেলগুলোর দাম কিছুটা কমেছে, তবুও তা এখনো অনেকের নাগালের বাইরে। তবে চিন্তার কিছু নেই। কারণ বাজারে এমন কিছু অ্যান্ড্রয়েড ফোন আছে, যেগুলো পারফরম্যান্সে আইফোনকেও টেক্কা দেয়, আর দামেও তুলনামূলক সস্তা।

চলুন জেনে নেওয়া যাক এমন তিনটি স্মার্টফোন সম্পর্কে—

ওয়ানপ্লাস ১৩

ওয়ানপ্লাস ১৩ হলো ফ্ল্যাগশিপ মানের একটি শক্তিশালী স্মার্টফোন। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, ৬.৮২ ইঞ্চির কিউএইচডি+ ডিসপ্লে, ১২ বা ১৬ জিবি র‍্যাম এবং সর্বোচ্চ ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ অপশন। গেমিং, মাল্টিটাস্কিং কিংবা ফটোগ্রাফি, সব ক্ষেত্রেই ফোনটি দুর্দান্ত পারফর্ম করে। বাংলাদেশে এখনো অফিসিয়ালি না এলেও আনঅফিশিয়াল বাজারে এর দাম শুরু হতে পারে প্রায় ৮৮ হাজার টাকা থেকে।

গুগল পিক্সেল ১০

গুগল পিক্সেল ১০ সফটওয়্যার পারফরম্যান্স ও ক্যামেরার দিক থেকে সেরা হিসেবে বিবেচিত। এতে ব্যবহার করা হয়েছে গুগলের নিজস্ব টেন্সর জি৫ প্রসেসর, সঙ্গে ১২ জিবি র‍্যাম এবং ১২৮ বা ২৫৬ জিবি স্টোরেজ। স্টক অ্যান্ড্রয়েড ব্যবহারের কারণে এর ইউজার ইন্টারফেস একদমই পরিষ্কার ও মসৃণ। গুগলের নিয়মিত সফটওয়্যার আপডেট সুবিধা ছাড়াও এর এআই ক্যামেরা কম আলোতেও চমৎকার ছবি তুলতে সক্ষম। আনঅফিশিয়ালি বাংলাদেশে ফোনটির দাম শুরু হতে পারে প্রায় ৮৪ হাজার টাকা থেকে।

স্যামসাং গ্যালাক্সি এস২৫

স্যামসাং গ্যালাক্সি এস২৫ হলো একটি কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন, যেখানে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ১২ জিবি র‍্যাম এবং ১২৮ থেকে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ। ৬.২ ইঞ্চির ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ এবং উন্নত ক্যামেরা পারফরম্যান্সের কারণে এটি প্রিমিয়াম অভিজ্ঞতা দেয়। দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্টের কারণে ফোনটি দীর্ঘ সময় নিরাপদ ও আপডেটেড থাকবে। আনঅফিশিয়ালি এর দাম শুরু হতে পারে প্রায় ৭৫ হাজার টাকা থেকে।