শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

আইপিএল ছেড়ে দেশে ফিরলেন রাবাদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আইপিএল ছেড়ে দেশে ফিরলেন রাবাদা

ব্যক্তিগত কারণে আইপিএলে ছেড়ে দেশে ফিরেছেন গুজরাট টাইটান্সের পেসার দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে জানিয়েছে গুজরাট ফ্র্যাঞ্চাইজি।

আইপিএল এবারের আসরে গুজরাটের হয়ে প্রথম দুই ম্যাচ খেললেও গত বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে গুজরাটের আট উইকেটের জয়ের ম্যাচে খেলেননি রাবাদা।

এক বিবৃতিতে গুজরাট জানিয়েছে, ‘ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন রাবাদা।’

ঘরের মাঠ আহমেদাবাদে দুই ম্যাচে গুজরাটের হয়ে ২টি উইকেট নিয়েছেন রাবাদা।

হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ২০২২ সালে আইপিএলে নিজেদের অভিষেক মৌসুমে শিরোপা জিতে গুজরাট। পরের বছর ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি তারা।

চলতি মৌসুমে শুভমান গিলের অধীনে তিন ম্যাচ খেলে দু’টিতে জিতেছে গুজরাট।