শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

আইপিএলে দুই বছরের জন্য নিষিদ্ধ হ্যারি ব্রুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আইপিএলে দুই বছরের জন্য নিষিদ্ধ হ্যারি ব্রুক

ইংলিশ তারকা হ্যারি ব্রুককে আগামী দুই বছরের জন্য আইপিএলে নিষিদ্ধ করেছে বিসিসিআই। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

গত রবিবার (৯ মার্চ) টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন ব্রুক। এবারের আসরে ব্রুককে সোয়া ৬ কোটি রুপিতে কিনেছিলো দিল্লি ক্যাপিটালস। গেলো আসরে একই ফ্র্যাঞ্চাইজি তাকে কিনেছিলো চার কোটি রুপিতে। সেবার দাদির মৃত্যুর কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলো এই ইংলিশ ব্যাটার। এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল খেলতে না পারার কথা জানান তিনি।

আর তাতেই কঠোর সিদ্ধান্ত নেয় বিসিসিআই। আইপিএলের আগামী ২ আসরে নিষিদ্ধ করা হয় ইংলিশ তারকাকে। আগামী ২২ মার্চ মাঠে গড়াবে আইপিএলের ১৮তম আসর।

আল