সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আইনজীবী শামসুল হক ফকিরের রূহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠুর পিতা প্রবীণ আইনজীবী মো. শামসুল হক ফকিরের রুহের মাগফিরাত কামনা করে পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ এপ্রিল) প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন মহল্লী।

এর আগে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ বক্তব্য রাখেন। এ সময় দোয়া মোনাজাতে প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহামুদ হোসেন শুকুর, একে আজাদ, রেজাউল ইসলাম শামিম, সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, আরিফ মোস্তফাসহ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির কর্মকর্তাসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এমি/দীপ্ত

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More