শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

অস্ট্রিয়ার স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অস্ট্রিয়ার স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ৯

অস্ট্রিয়ায় একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১০ জুন) সকাল ৯টার দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর গার্জের ড্রেইয়ার্সচুৎজেনগাস স্কুলে এই হামলার ঘটনা ঘটে।

গার্জ অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর। এটি রাজধানী ভিয়েনা থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থিত। স্কুলটি গার্জ শহরের একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় অবস্থিত।

স্থানীয় মেয়র এলকে কাহর অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ নিউজকে জানান, নিহতদের মধ্যে স্কুলের ছাত্রছাত্রী, কর্মচারী এবং হামলাকারী রয়েছে।

হামলাকারী ওই স্কুলেরই এক শিক্ষার্থী বলে জানিয়েছেন পুলিশের একজন মুখপাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দুকধারী শিক্ষার্থী প্রথমে শ্রেণিকক্ষে ঢুকে গুলি ছুড়তে শুরু করে এবং পরবর্তীতে স্কুলের অন্যান্য অংশেও তাণ্ডব চালায়। প্রাথমিকভাবে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় নেয়। তবে পুলিশ পরে পুরো এলাকা ঘিরে ফেলে এবং সাড়াশি অভিযান চালায়।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ওআরএফ জানিয়েছে, হামলার সময় অন্তত এক ঘণ্টা স্কুলে তাণ্ডব চালানো হয় এবং এরপর বন্দুকধারী নিজেই আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে। সেখান থেকে একটি আধুনিক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

এখনো নিহতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে আশঙ্কা করা হচ্ছে নিহতদের বেশিরভাগই শিক্ষার্থী। হামলার পর স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি সেবা জোরদার করা হয়েছে। মানসিক সহায়তার জন্য স্কুলে বিশেষ কাউন্সেলিং ইউনিট পাঠানো হয়েছে।

অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী কার্ল নেহামার এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন নৃশংস হামলা আমাদের সমাজ ও শিক্ষাব্যবস্থার উপর আঘাত।” তিনি নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকর্মীদের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং হামলার সম্ভাব্য কারণ জানতে হামলাকারীর পেছনের ইতিহাস যাচাই করা হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে পুলিশের মতে, হামলাকারীর একক তৎপরতায় এ ঘটনা ঘটে।