শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

অবৈধভাবে ওটিটি প্লাটফর্মে ভিডিও স্টিমিংয়ে অর্ধকোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
অবৈধভাবে ওটিটি প্লাটফর্মে ভিডিও স্টিমিংয়ে অর্ধকোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৪
ওটিটি প্লাটফর্ম

পাইরেসির মাধ্যমে অবৈধভাবে ওটিটি প্লাটফর্মে ভিডিও স্টিমিং করে অর্ধকোটি টাকা আত্মসাতের ঘটনায় ওয়ানফ্লিক্সের চার হোতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসি’র সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই–ফ্রড ইনভেস্টিগেশন টিম।

সোমবার (৫ ফেব্রুয়ারি) আদাবর ও মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ওটিটি প্লাটফর্মে প্রবেশ করে সেখানে সম্প্রচারিত এক্সক্লুসিভ ওয়েব কনটেন্টসমূহ পাইরেসির মাধ্যমে স্ট্রিমিং করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে অর্থ আত্মসাৎকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন– সাদমান সাকিব, মো. এজাজ আহমেদ, মো. রাবিব হোসেন, রাহাত খান।

ডিএমপির সিটিটিসি’র সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই–ফ্রড ইনভেস্টিগেশন টিম। এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ছয়টি হার্ড ডিস্ক, চারটি মোবাইল ফোন, দশটি সিম কার্ড উদ্ধার করা হয় ও তাদের ডোমেইন প্ল্যাটফর্ম সিজ করা হয়।

গ্রেফতার হওয়া প্রতারকচক্রটি গত ৬ মাসে প্রায় কোটির অধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে ডিএমপিএর সিটিটিসিএর সাইবার ইউনিটের এসপি নাজমুল ইসলাম বলেন, এটা একটি ডিজিটাল স্ক্যাম এবং অবৈধ স্ট্রিমিং ব্যবসা যার কোন নৈতিক ও আইনগত ভিত্তি নাই। ওয়ানফ্লিক্সসহ অন্যান্য সব অবৈধ স্ট্রিমিং ডোমেইনের বিরুদ্ধে আমাদের সাইবার ইউনিটের আইনগত অভিযান অব্যাহত থাকবে।

এজে / দীপ্ত সংবাদ