দীপ্ত নিউজ
ক্রিকেট

অবসরের ঘোষণা দিলেন সাকিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
অবসরের ঘোষণা দিলেন সাকিব

টেস্ট ও টি–টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে কানপুরে টেস্টে মাঠে নামার আগে আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে দুই ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন টাইগার এই অলরাউন্ডার।

তিনি জানান, টি–টোয়েন্টি বিশ্বকাপ ছিলো এ সংস্করণে তার শেষ ম্যাচ। তবে খেলে যাবেন ওয়ানডে। আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর একদিনের ক্রিকেট থেকেও অবসরে নিবেন তিনি।

সাকিব জানান, অবসরের বিষয়ে নির্বাচক প্যানেলের সঙ্গে আলোচনা করেছেন তিনি। গেলো ৫ আগষ্টের পর থেকে দেশের বাইরে রয়েছেন সাকিব। পুরো সময়টাতে কাউন্টিসহ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। আগামী মাসে দেশে আসলে নিরাপত্তা দেওয়ার অনুরোধ করেছেন সাকিব।

আল/ দীপ্ত সংবাদ