শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

অবশেষে পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অবশেষে পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা
সংগৃহীত ছবি

অবশেষে নিজেদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাবর আজমের নেতৃত্বে ১৫ সদস্যের ঘোষিত দলে বড় চমক নেই।

এই মুহূর্তে চার ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের জন্য ইংল্যান্ডে আছে পাকিস্তান ক্রিকেট দল। ইংল্যান্ড সিরিজের জন্য ১৮ সদস্যের ঘোষণা করেছিল পাকিস্তান। সেই দল থেকে বাদ পড়েছেন পেসার হাসান আলী, সালমান আলী আগা ও মোহাম্মদ ইরফান নিয়াজী।

২ জুন থেকে শুরু টি–টোয়েন্টি বিশ্বকাপ। এবার খেলা হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপে পাকিস্তানের গ্রুপ রয়েছে ভারত, কানাডা, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবেন বাবর আজমরা। ৯ জুন ভারতের বিপক্ষে খেলবেন তারা।

পাকিস্তানের বিশ্বকাপ দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, ফখর জামান, ইফতিখার আহমেদ, উসমান খান, আজম খান, শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, হারিস রউফ, আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ।

আল/ দীপ্ত সংবাদ