অপ্রতিম হত্যা: আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক শাহরিয়ার আনাসের কোনো সম্পৃক্ততা পায়নি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক শাহরিয়ার আনাসের কোনো সম্পৃক্ততা পায়নি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি১১এর সিপিসি২ অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

তিনি জানান, অপ্রতীম হত্যাকাণ্ডের পর শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা কোটবাড়ি এলাকা থেকে সন্দেহজনকভাবে আনাসকে আটক করে এসআরবি হেফাজতে নেয়া হয়। রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও তেমন কিছু জানা যায়নি।

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে আনাসের সম্পৃক্ততা না থাকায় তাকে রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার আগে ছেড়ে দেওয়া হয়। মামলার তদন্তের প্রয়োজনে ভবিষ্যতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ডাকা হতে পারে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More