শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ধর্ম

অন্ধ হাফেজদের নিয়ে রিয়েলিটি শো ‘আলোকিত মানুষ’ সিজন-১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
অন্ধ হাফেজদের নিয়ে রিয়েলিটি শো ‘আলোকিত মানুষ’ সিজন-১

অন্ধ হাফেজদের দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী রিয়েলিটি শো ‘আলোকিত মানুষ’ সিজন–১। পবিত্র কুরআনের হিফজ প্রতিযোগিতাভিত্তিক এই রিয়েলিটি শো–তে অংশ নিতে পারবেন যেকোনো বয়সের দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ।

আগামী বরিবার (৪ মে) থেকে শুরু হচ্ছে বিভাগের ভিত্তিতে অডিশন পর্ব। ঢাকা জোনের অডিশন অনুষ্ঠিত হবে রাজধানীর মদীনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী মাদরাসা (ছোট পাইটি, আমবাগান, স্টাফ কোয়ার্টার) প্রাঙ্গণে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগেও অডিশন অনুষ্ঠিত হবে।

এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

১ম পুরস্কার: ২ লাখ টাকা।

২য় পুরস্কার: ১ লাখ টাকা।

৩য় পুরস্কার: ৫০ হাজার টাকা।

৪র্থ পুরস্কার: ৩০ হাজার টাকা।

৫ম পুরস্কার: ২০ হাজার টাকা।

যেভাবে অংশ নিতে পারবেন:
অংশগ্রহণ করতে আগ্রহীরা এসএমএসের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন ০১৭২০–২১৪৯৬১ নম্বরে। এছাড়া masumbillahraj84@gmail.com ঠিকানায় ই–মেইল করেও আবেদন করা যাবে।

দীপ্ত টিভি এবং দীপ্ত প্লে মিডিয়া পার্টনার হিসেবে সম্পূর্ণ অনুষ্ঠানটি প্রচার করবে।