৯ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান।

শনিবার (৩ অক্টোবর) তিনি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।

রবিবার (৪ অক্টোবর) সকালে নিজেদের ফেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

পোস্টে জানানো হয়েছে, সফরের প্রথম অংশে অস্ট্রেলিয়ার পার্থ শহরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে (The Chief of Army Symposium and Land Forces International Defence Exposition 2026) অংশগ্রহণ করবেন সেনাপ্রধান।

সম্মেলনে যোগদানের পাশাপাশি মেলবোর্নে ডেকিন ইউনিভার্সিটি (Deakin University) পরিদর্শন করবেন তিনি।

এরপর অস্ট্রেলিয়া সফর শেষে সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি যাবেন। সেখানে তিনি ‘Association of the US Army (AUSA) Annual Meeting and Exposition’-এ যোগদান করবেন।

এ ছাড়াও সফরকালে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More