শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
খেলা

৬ বছরের জন্য রিয়ালে আর্নল্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৬ বছরের জন্য রিয়ালে আর্নল্ড

ইংলিশ ক্লাব লিভারপুল থেকে ট্রেন্ট অ্যালেক্সান্ডার–আর্নল্ডকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।

ছয় বছরের চুক্তিতে আর্নল্ডকে দলে নেওয়ার বিষয়টি আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে রিয়াল।

বিবৃতিতে রিয়াল জানায়, ‘আগামী ৩০ জুন পর্যন্ত লিভারপুলের সঙ্গে চুক্তি ছিল আর্নল্ডের। মাসখানেক আগেই তাকে ছেড়ে দেওয়ায় কিছু ট্রান্সফার ফি পেয়েছে ইংলিশ ক্লাব। আগামী ১ জুন থেকে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকবেন তিনি।’

জুনের শুরু থেকেই যোগ দেওয়ায় আসন্ন ক্লাব বিশ্বকাপে রিয়ালের হয়ে অংশ নিতে পারবেন আর্নল্ড।

আগামী ১৮ জুন মায়ামিতে ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সৌদি ক্লাব আল–হিলালের বিপক্ষে রিয়ালের জার্সিতে মাঠে দেখা যাবে আর্নল্ডকে।

লিভারপুলের হয়ে মোট ৩৫৪টি ম্যাচ খেলেছেন আর্নল্ড। গোল করেছেন ২৩টি। এসময় দু’টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ে অবদান রাখেন তিনি।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।