শিরোনাম
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

৪৮তম বিসিএস: ৪র্থ পর্যায়ের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
৪৮তম বিসিএস: ৪র্থ পর্যায়ের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

 

৪৮তম বিশেষ বিসিএস লিখিত পরীক্ষা (এমসিকিউ) অংশে সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে (৪র্থ পর্যায়ে) স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদের ২ হাজার ৭৯২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি)।

সোমবার (১১ আগস্ট) পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চতুর্থ ধাপে ২ হাজার ৭৯২ প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ২৪ আগস্ট শুরু হয়ে চলবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষা শুরু হবে প্রতিদিন সকাল ১০টায়। পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজধানী আগারগাঁও এলাকায় সরকারি কর্ম কমিশন প্রধান কার্যালয়ে।

এতে আরও বলা হয়, মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়সূচি কমিশন ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডে ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

উল্লেখ্য, গত ২৯ মে ৪৮তম বিশেষ বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এরপর গত ২০ জুলাই লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ হন ৫ হাজার ২০৬ প্রার্থী। উত্তীর্ণদের মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন।

৪৮তম বিসিএস পরীক্ষায় অংশ নেন ৪১ হাজার ২৫ জন। বিশেষ এই বিসিএস থেকে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার।

এর আগেই পিএসসি জানিয়েছিল, ৪৮তম বিশেষ বিসিএস মোট ৩০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

এসএ