৪৮তম বিশেষ বিসিএস: মৌখিক পরীক্ষার সংশোধনী বিজ্ঞপ্তি দিল পিএসসি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

৪৮তম বিসিএস (বিশেষ)-২০২৫–এর মৌখিক পরীক্ষার সময়সূচি–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সংশোধনী এনেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার (২৮ জুলাই) পিএসসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার (২৭ জুলাই) প্রকাশিত বিজ্ঞপ্তির ৩.৫ উপ–অনুচ্ছেদের একটি বাক্য পরিবর্তন করা হয়েছে।

সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক ইস্যুকৃত হালনাগাদ চূড়ান্ত রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপির পরিবর্তে এখন বিএমডিসি কর্তৃক ইস্যুকৃত সাময়িক অথবা স্থায়ী রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি মৌখিক পরীক্ষায় দাখিল করতে হবে।

পরীক্ষার ভেন্যু– রাজধানী আগারগাঁও অবস্থিত বাং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা শুরুর সময় সকাল ১০টা।

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষায় ৫ হাজার ২০৬ জন উত্তীর্ণ হয়েছেন। ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা–২০২৫–এ অংশ নিয়েছেন ৪১ হাজার ২৫ জন।

পিএসসি জানিয়েছিল, ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বর।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More