দীপ্ত নিউজ
ক্রিকেট

৩০৬ রানে থামল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
৩০৬ রানে থামল বাংলাদেশ

 

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩০৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

শেষ ম্যাচটি রাঙ্গিয়ে তুলতে শুরু থেকেই দারুন লড়াই উপহার দেন তানজিদ তামিম ও লিটন দাস। তবে দলীয় ৭৬ রানে হয় ছন্দপতন। ৩৬ রান করে ক্যাচের ফাঁদে পড়েন তামিম।

এরপর লিটনও বেশীক্ষণ থিতু হতে পারেনি ক্রিজে। তিনিও ফেরেন ৩৬ রানেই। মাহমুদুল্লাহর ৩২, শান্তর ৪৫ ছাড়াও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন হৃদয়। তার উইলো থেকে আসে ৭৪ রান।

শেষ পর্যন্ত মিরাজের ২৯ রানে ভর করে, ৬ উইকেটে ৩০৬ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।