শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
খেলা

১৪ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
১৪ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

নাটকীয়তায় ভরা ফাইনাল ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েও চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে টাইব্রেকারে হেরে গেলো ঢাকা আবাহনী। টাইব্রেকারে ৪–৩ ব্যবধানে আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর শিরোপার স্বাদ পেলো মোহামেডান।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকেল সোয়া ৩টায় শুরু হওয়া ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে দেশের ঐতিহ্যবাহী দুই ক্লাব আবাহনী–মোহামেডান।

নির্ধারিত ৯০ মিনিটে ৩–৩ ড্র হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত (৩০ মিনিট) সময়ে। অতিরিক্ত সময়েও খেলা ৪–৪ ড্র হয়।

যে কারণে খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে আবাহনীকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ১৪ বছর পর শিরোপার উল্লাসে মেতে ওঠে মতিঝিলের ক্লাব আবাহনী।

মোহামেডানের পাচ শটের মধ্যে একটি মিস হয় আর আবাহনীর প্রথম চারটির মধ্যে দুটি মিস করে৷ মোহামেডানের বদলি গোলরক্ষক বিপু দুটি সেভ করেন৷

আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।