শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নাটকীয়তায় ভরা ফাইনাল ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েও চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে টাইব্রেকারে হেরে গেলো ঢাকা আবাহনী। টাইব্রেকারে ৪৩ ব্যবধানে আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর শিরোপার স্বাদ পেলো মোহামেডান।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকেল সোয়া ৩টায় শুরু হওয়া ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে দেশের ঐতিহ্যবাহী দুই ক্লাব আবাহনীমোহামেডান।

নির্ধারিত ৯০ মিনিটে ৩৩ ড্র হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত (৩০ মিনিট) সময়ে। অতিরিক্ত সময়েও খেলা ৪৪ ড্র হয়।

যে কারণে খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে আবাহনীকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ১৪ বছর পর শিরোপার উল্লাসে মেতে ওঠে মতিঝিলের ক্লাব আবাহনী।

মোহামেডানের পাচ শটের মধ্যে একটি মিস হয় আর আবাহনীর প্রথম চারটির মধ্যে দুটি মিস করে৷ মোহামেডানের বদলি গোলরক্ষক বিপু দুটি সেভ করেন৷

আল/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More