শিরোনাম
বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৫১

dadmin
dadmin
প্রকাশ:
হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৫১

দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৫১ জনে ঠেকেছে। নিহতদের মধ্যে ১৯ জন বিদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

সেক্ষেত্রে নিহতের সংখ্যা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
জরুরি সেবা বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে স্ট্রেইট টাইমস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানী সিউলের ইথেওন এলাকায় পদদলনের ঘটনাটি ঘটে।

সিউলের দমকল বাহিনীর কর্মকর্তা চোই সুং-বিওম বলেছেন, হ্যালোইন উদ্‌যাপনের মধ্যে একটি সরু গলিতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হলে পদদলনের ঘটনাটি ঘটেছে।

করোনাভাইরাস মহামারির কারণে সিউলে হ্যালোইন উৎসব বন্ধ ছিল। করোনা আবহে এবারই প্রথম হ্যালোইন উৎসব আয়োজন হলো। সেখানে মাস্ক পরার বাধ্যবাধকতা ছিল না।

হ্যালোইন উৎসব পালনকারীদের কাছে সিউলের ইথেওন এলাকা খুবই জনপ্রিয়। গতকাল শনিবার রাতে ওই এলাকায় অন্তত এক লাখ মানুষ জমায়েত হয়েছিলেন।

পদদলনের ঘটনার আগে সোশ্যাল মিডিয়ায় অনেকে পোস্ট দিয়ে সেখানে অতিরিক্ত ভিড়ের কথা উল্লেখ করেছেন। কেউ কেউ এটাও বলেছেন যে, ওই স্থান নিরাপদ নয়।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, পদদলনের ঘটনার আগে সেখানে গোলমাল সৃষ্টি হয়। পুলিশ উপস্থিত জনতাকে সামাল দিতে পারেনি।

পদদলনের ঘটনাস্থলের কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেসব ভিডিওতে দেখা যায়, রাস্তার ওপর ব্যাগে করে মরদেহ রাখা হয়েছে। জরুরি চিকিৎসাসেবা দিয়ে আহত ব্যক্তিদের বাঁচানোর চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। রাস্তায় একজন আরেকজনের ওপর পড়ে আছেন।
সূত্র: স্ট্রেইট টাইমস

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।