‘হেব্বি অ্যাডভেঞ্চার টু হিমালয়া’-এর অভিযানে নেপালে ৩ বিজয়ী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ফানটাস্টিক হেব্বি এনার্জি বিস্কুটের আয়োজনে শুরু হওয়া ক্যাম্পেইন ‘Hebby Adventure to Himalaya’ এখন পৌঁছে গেছে তার সবচেয়ে রোমাঞ্চকর পর্যায়ে।

অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য জনপ্রিয় ব্র্যান্ড ফানটাস্টিক হেব্বি এনার্জি বিস্কুটের আয়োজনে শুরু হওয়া ক্যাম্পেইন ‘Hebby Adventure to Himalaya’ এখন পৌঁছে গেছে তার সবচেয়ে রোমাঞ্চকর পর্যায়ে।

সাত হাজারেরও বেশি অংশগ্রহণকারীর মধ্য থেকে দুই ধাপের বাছাই ও যাচাই প্রক্রিয়া শেষে নির্বাচিত সেরা ৩ বিজয়ী বর্তমানে হিমালয়কন্যা নেপালে উপভোগ করছেন তাদের বহু প্রতীক্ষিত অ্যাডভেঞ্চার।

মোট ১৩ দিনের এই ভ্রমণে বিজয়ীদের সঙ্গে গাইড হিসেবে রয়েছেন সবার প্রিয় মুখ GoWild, যিনি পুরো অভিযানের রোমাঞ্চকে আরও প্রাণবন্ত করে তুলছেন।

নেপালের পাহাড়, প্রকৃতি ও অ্যাডভেঞ্চারের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়ে চলছে ফানটাস্টিক হেব্বি এনার্জি আয়োজিত ‘Hebby Adventure to Himalaya’

বিজয়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এই ভ্রমণের সুযোগ পেয়ে তারা অত্যন্ত উচ্ছ্বসিত। দীর্ঘ বাছাই প্রক্রিয়ায় নিজেদের সেরাদের একজন হিসেবে নির্বাচিত হওয়া এবং এরপর সরাসরি হিমালয়ের দেশে যাওয়ার অভিজ্ঞতাকে তারা জীবনের স্মরণীয় মুহূর্ত হিসেবে দেখছেন। একইসঙ্গে এমন একটি আয়োজনের মাধ্যমে তাদের জন্য এই বিশেষ সুযোগ তৈরি করায় আয়োজকদের প্রতিও তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ফানটাস্টিক হেব্বি এনার্জির সঙ্গে এই অভিযানের মূল ভাবনাই ছিল তরুণ ও অ্যাডভেঞ্চার প্রেমীদের নতুন অভিজ্ঞতা গ্রহণে উৎসাহিত করা এবং জীবনের প্রতিটি মুহূর্তকে আরও প্রাণবন্ত করে তোলা। ভিটামিন D, ভিটামিন E, ক্যালসিয়াম ও জিঙ্ক সমৃদ্ধ ফানটাস্টিক হেব্বি এনার্জি বিস্কুট, ‘Hebby Adventure to Himalaya’-এর মাধ্যমে এনার্জি, এক্সপ্লোরেশন ও অ্যাডভেঞ্চারের সমন্বয়কে আরও প্রাণবন্ত করে তুলেছে।

 

আদিব/এসএ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More