রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হিমালয়া ক্লাসিক কার অ্যাভাঞ্চার র‌্যালি এখন বাংলাদেশে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আন্ত:দেশীয় ইস্ট হিমালয়া ক্লাসিক কার অ্যাভাঞ্চার র‌্যালি এখন বাংলাদেশে। মঙ্গলবার এ গাড়িবহর গাজীপুরে পৌঁছায়। আগামী ১১ নভেম্বর এটি বেনাপোল দিয়ে ভারত যাবে।

গাজীপুরের সবুজ ছায়াঘেরা পথে ছুটছে মার্সিডিজ, পোরশে, জাগুয়ার, ল্যান্ডক্লুজারের মতো ক্লাসিক সব গাড়ি! গত ১৯ শতকে ইউরোপ-আমেরিকার জনপ্রিয় এবং বর্তমানে বিলুপ্তপ্রায় এমন ১৬টি গাড়ি নিয়ে ভ্রমণে বেরিয়েছেন ৪৩ সদস্যের একদল পর্যটক। সঙ্গে আছে দুটি মোটরসাইকেলও।

গত ৭ নভেম্বর ভারত হয়ে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এ বহর। মঙ্গলবার বিকেলে এটি গাজীপুর পৌঁছায়। বাংলাদেশে র‌্যালিটির সমন্বয়ক জানান, বুধবার সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হবে র‌্যালি।

আগামী ১১ নভেম্বর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত যাবে এই গাড়ির বহর।

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More