হামের হটস্পট বরগুনায় রবিবার (০৫ এপ্রিল) সকাল থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বরগুনা পৌরসহরে পাঁচটি স্থানে ও সদর উপজেলার দশটি ইউনিয়নের ১৫টি স্থানে ৬ থেকে ৯ মাসের শিশদের হাম টিকা দেওয়া হবে।
বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৮ শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। হাসপাতালে ৩৫ জন্য ভর্তি রয়েছে। এখন পযন্ত এই জেলায় বিভিন্ন হাসপাতালে ৩ শিশুর মৃত্যু হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় বরগুনা জেনারেল হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আক্রান্ত রোগীদের জন্য আলাদাভাবে ৩০টি শয্যা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি জেলার আমতলী, পাথরঘাটা ও বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি করে মোট ছয়টি এবং বেতাগীতে একটি শয্যা প্রস্তুত রাখা হয়েছে।
তবে এখন পর্যন্ত সদর উপজেলার বাইরে হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।
শাহ্ আলী