স্পিকারের সহধর্মিণীর রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জাতীয় সংসদ স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদ স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

রবিবার (৪ এপ্রিল) বাদ মাগরিব জাতীয় সংসদ ভবন মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করেন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী মো. আবু রায়হান।

এছাড়াও দোয়া মাহফিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রী ও প্রতিমন্ত্রী, ডেপুটি স্পীকার, চীফ হুইপ ও হুইপবৃন্দ, সংসদসদস্যগণ, জাতীয় সংসদ সচিবালয় সচিব, কর্মকর্তাকর্মচারীবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী।

উল্লেখ্য, দিলারা হাফিজ গত শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More