শুক্রবার, মে ২২, ২০২৬
শুক্রবার, মে ২২, ২০২৬

হামজাদের নতুন কোচ থমাস ডুলি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

শেষ পর্যন্ত থমাস ডুলিকে জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)

শুক্রবার (২২ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন ডুলি।

ঘণ্টাখানেক সময় বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে হোটেলের উদ্দেশ্যে রওনা হন এই কোচ। বাফুফে স্টাফরাই বিমানবন্দরে উপস্থিত থেকে কোচকে স্বাগত জানিয়েছেন।

ঢাকায় পৌঁছানোর পরপরই বাফুফে ফেসবুক পেজে ডুলিকে কোচ হিসেবে ঘোষণা করে। ফেসবুকের পাশাপাশি গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে ফেডারেশন। থমাস ডুলি বাংলাদেশ ফুটবল দলের কোচ হচ্ছেন এটা অনুমেয় ছিল। আগে আনুষ্ঠানিক ঘোষণা না দিয়ে দেশে আসার পরই বাফুফে অবহিত করেছে সবাইকে।

এর আগে বাফুফে ২ বছরের জন্য কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল। এরপর আড়াইশ’র বেশি সিভি থেকে একটি বিশেষ বাছাই কমিটি ২২ জনের তালিকা জাতীয় দল কমিটিকে দেয়। সেখান থেকে ১১ জনের আরেকটি সংক্ষিপ্ত তালিকা করা হয়। ওই ১১ জনের সাক্ষাৎকার নেয় ফেডারেশনের কর্তারা। ওয়েলসের কোচ ক্রিস কোলম্যানকে নিয়ে আগ্রহ বেশি থাকলেও পরবর্তীতে এজেন্ট ফি নিয়ে জটিলতায় আর হয়নি। এরপর স্টোকসের পরিবর্তে ডুলিকে বেছে নিয়েছে বাফুফে।

বিশ্ব ফুটবলে দীর্ঘ ৪৩ বছরের অভিজ্ঞতা নিয়ে আসছেন তিনি। খেলোয়াড়ি জীবনে ডুলি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলেছেন এবং দেশটি ১৯৯৪ বিশ্বকাপে অংশ নিয়েছে। ১৯৯৮ সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের অধিনায়কের দায়িত্বও পালন করেন। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন তিনি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More