২৪
দেশে হাম পরিস্থিতি দিন দিন আরও অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) হাম এবং উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩৪১।
নিশ্চিত হাম শনাক্ত রোগীর সংখ্যা ১১৮। আর একই সময়ে হাসপাতাল ভর্তি হয়েছেন ১০৭১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫ হাজার ৯৮০ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৩১ হাজার ৯৯২ শিশু।
এসএ