শিরোনাম
সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানালো বাংলাদেশ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বিদ্যালয়ে নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারি, ভিডিও ভাইরাল টিভিতে আজকের খেলা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দীপ্ত নিউজ
নির্বাচিত ১

হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে দিন দিন হাম বাড়ছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ১৩২ শিশু।

শনিবার (২৩ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (২২ মে) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের হাম–সংক্রান্ত পরিস্থিতি নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ১২ জন ও নিশ্চিত হাম আক্রান্তে হয়ে ১ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম এবং উপসর্গ নিয়ে সারাদেশে ৫১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্তে মৃত্যু হয়েছে ৮৬ শিশুর আর উপসর্গ নিয়ে মারা গেছে ৪২৬ শিশু।

এছাড়া, একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৮ হাজার ৪৯৪ শিশু। আর হাম উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬২ হাজার ৫৬০ শিশু।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২১৪ শিশুর আর আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৫১৩ শিশু।

 

এসএ